মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, ইউক্রেনের ৩ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ০৮:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১০:০৫

মাঝ আকাশে প্রশিক্ষণরত দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে ইউক্রেনের ৩ পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আন্দ্রি পিলশচিকভ যিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বেশ প্রশংসা কুড়িয়েছেন। পশ্চিমাদের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার আগমুহূর্তে পাইলট নিহতের ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এ ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছে। জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলে দুটি এল-৩৯ বিমানে প্রশিক্ষণ চলছি। ওই সময় ঘটনাটি ঘটে।

বিমান দুর্ঘটনার পেছনে ফ্লাইট পরিচালনায় যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে জাইতোমিরে। অঞ্চলটির রাজধানী কিয়েভ ও রণাঙ্গণ থেকে কয়েকশ মাইল দূরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাতে ভার্চুয়ালি ভাষণে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যারা ইউক্রেনের আকাশকে শত্রুমুক্ত করে গেছে তাদের কখনও জাতি ভুলবে না।

দেশটির কর্তৃপক্ষ বলছে, মিত্র দেশগুলো থেকে ৬১টি এফ-১৬ পাওয়ার জন্য বিমানবাহিনীর প্রস্তুতি চলছিল। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে এসব ব্যবহার করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবং অ্যারিজোনায় অক্টোবরে। সব মিলিয়ে পাঁচ মাসের সময় লাগতে পারে।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি