ইউক্রেনে বেসামরিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩, ২২:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২২:২৬

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরে প্রবেশ করা লাইবেরিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। বুধবার (০৮ নভেম্বর) ওডেসা অঞ্চলে এ হামলায় একজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে অ্যান্টি-রাডার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ হামলায় জাহাজে থাকা ৪৩ বছর বয়সী হারবার পাইলট নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় তিন ফিলিপিনো ক্রু সদস্য এবং একজন বন্দরকর্মী আহত হয়েছেন।

এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ওডেসার আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, বুধবার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় জাহাজটি ছিন্নভিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, লৌহ আকরিক নিয়ে চীনে যাওয়া কথা ছিল এই জাহাজটির। আর সেটাতেই আক্রমণ করেছে রাশিয়া। শুধু তাই নয়, শস্যচুক্তি থেকে বের হয়ে আসার পর ২১টি বন্দর কাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, ১৬০টির বেশি অবকাঠামো এবং ১২২টি যানবাহন ধ্বংস করেছে রাশিয়া।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি