ইউক্রেন শক্তিশালী হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৪, ২০:১০আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২০:১০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন শক্তিশালী হয়েছে। ২০২৪ সালে রাশিয়ার বিরুদ্ধে বদলা নেবে ইউক্রেনীয় সেনাবাহিনী। সোমবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছর উপলক্ষে  দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণ প্রতিহত করা এবং বিদ্যুৎ বিপর্যয়সহ দুর্ভোগের সঙ্গে মানিয়ে নেওয়া শিখে গেছে ইউক্রেনীয়রা। কিন্তু রুশ আক্রমণে শিল্প ও রফতানি পরিবহনে হুমকি তৈরি করেছে।

তিনি বলেন, এই বছরের  বড় ফলাফল, বড় অর্জন: ইউক্রেন শক্তিশালী হয়েছে। ২০২৩ সালের শুরুতে আমরা ইতিহাসের কঠিন শীত পার  করেছি। তখন আমরা প্রমাণ করেছি ইউক্রেনীয়রা শীত ও অন্ধকারেও শক্তিশালী। বিদ্যুৎ বিপর্যয়ের হুমকির চেয়ে শক্তিশালী।

তিনি আরও বলেন, ইউক্রেনীয়রা যে  কোনও অবরোধ, ভেটো, অবিশ্বাস বা সন্দেহের চেয়ে শক্তিশালী।

কিয়েভের নিজের কার্যালয় থেকে দেওয়া ২০ মিনিটের ভিডিও বার্তায় এক হাজার কিলোমিটার রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে সরাসরি কোনও কথা বলেননি জেলেনস্কি। জুন মাসে ইউক্রেনের শুরু করা পাল্টা আক্রমণ নিয়েও ভাষণে কিছু উল্লেখ করেননি তিনি। এমনকি মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সামরিক সহযোগিতা অব্যাহত থাকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে ভাষণে কিছু ছিল না।

কৃষ্ণ সাগরে রাশিয়ার  নৌবহরের বিরুদ্ধে ইউক্রেনীয় আক্রমণের সফলতার কথা তুলে ধরেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বৃহত্তম সেনা পাঠানোর জাহাজ,  ক্ষেপণাস্ত্রে সজ্জিত জাহাজ এখন সাগর তলে অবস্থান করছে।

তিনি বলেছেন, চলতি বছর ইউক্রেনের আকাশে এফ-১৬ যুদ্ধবিমান নিশ্চিতভাবে দেখা যাবে। দেশে অস্ত্র ও ড্রোন উৎপাদন বাড়বে। দেশে উৎপাদিত অস্ত্রের ক্রোধ টের পাবে শত্রুরা। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের