ইসরায়েলের কাছে ত্রাণ চেয়েছে সিরিয়া, দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ সহযোগিতার অনুরোধ জানিয়েছে সিরিয়া। এমন অনুরোধে সাড়া দিতে ইসরায়েল বাধ্য। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে সিরিয়ার সরকারের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের দাবি মতো, সিরীয় অনুরোধে সাড়া দিয়ে যদি ত্রাণ সহযোগিতা পাঠানো হয় তাহলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে হবে এটি বিরল সহযোগিতা। অবশ্য ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেননি সিরিয়ার সরকারের কাছ থেকে নাকি সরকারবিরোধীদের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে অনুরোধ জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে বলেছেন, তিনি তুরস্কে ইসরায়েলি ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিরিয়াতেও ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত রয়েছেন। অনুরোধ পাওয়ার পর সিরিয়াতেও ত্রাণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নেতানিয়াহুকে সিরিয়াকে সহযোগিতার জন্য কে অনুরোধ করেছেন, জানতে চাইলে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, সিরীয়রা।

সরকারবিরোধী নাকি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সিরিয়া।

অপর এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, একটি কূটনৈতিক সূত্রে নেতানিয়াহুর সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক