ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৭:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৭:৫৩

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সংবাদমাধ্যমে চলমান যুদ্ধে পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র মোতায়েনের জল্পনাকে ‘সম্পূর্ণ মিথ্যা’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মূল্য লক্ষ্য হলো পারমাণবিক হামলা ঠেকানো।

তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির জল্পনা ছড়াচ্ছে সংবাদমাধ্যম। এসব তথ্য হামলা সম্পূর্ণ মিথ্যা।

রুশ প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন, ইউক্রেনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এবং পূর্ব ও মধ্য ইউরোপে সেনা মোতায়েন বেশ কয়েকগুণ বাড়িয়েছে ন্যাটো।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাখার চুক্তির বিষয়ে শোইগু বলেছেন, এর মেয়াদ বৃদ্ধি কঠিন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী