মস্কোয় একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৬:৩০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬:৩২

রাশিয়ার মস্কো একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে জরুরি বাহিনীর কর্মীরা। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ নোভোস্তি।

সের্গিয়েভ পোসাদ শহরের জাগোরস্ক অপটিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্ল্যান্টের ভেতরের বয়লার রুমে বিস্ফোরণটি ঘটে। এতে আহত হন অনেকে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।কারখানায় বিস্ফোরণটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে প্রাথমিকভাবে দাবি করছে কর্তৃপক্ষ।

কারখানায় ড্রোন হামলায় হয়েছে কিনা, এখনও নিশ্চিত হওয়া যায়নি। একইদিন মস্কোর বাণিজ্যিক এলাকার দিকে যাওয়ার পথে দুটি সামরিক ড্রোন প্রতিহত করে রুশ নিরাপত্তা সদস্যরা।

কারখানায় সামরিক, আইন প্রয়োগকারী সংস্থা ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ডিভাইস তৈরি হতো। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী