পুতিন নারী হলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন না: বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১৬:০৮আপডেট : ২৯ জুন ২০২২, ১৬:০৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, এই ‘পাগলাটে, পুরুষালি’ আগ্রাসন ‘বিষাক্ত পৌরুষপূর্ণতার যথাযথ উদাহরণ’।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের আগে এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সম্মেলনে ভবিষ্যত হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন মিত্ররা। মাদ্রিদের এই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাগাদা দেবেন।

ধনী দেশগুলোর গ্রুপ জি৭ সম্মেলনে বক্তব্য রাখার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্মান সম্প্রচারমাধ্যম জেডিএফকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি লিঙ্গসমতা ও শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন। জনসন বলেন, ক্ষমতার অবস্থানগুলোতে আরও বেশি নারী প্রয়োজন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘পুতিন যদি নারী হতেন, নিশ্চিতভাবেই তিনি তা নন, কিন্তু যদি হতেন, তাহলে সত্যিই আমি মনে করি তিনি এই পাগলাটে পৌরুষপূর্ণ আগ্রাসী যুদ্ধ এবং সহিংসতায় এভাবে জড়াতেন না।‘ তিনি আরও বলেন, ‘আপনারা যদি বিষাক্ত পৌরুষের কোনও যথাযথ উদাহরণ চান তাহলে ইউক্রেনে তিনি যা করছেন সেটাই তা’।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জি৭ নেতারা ‘মরিয়াভাবে’ ইউক্রেন যুদ্ধের অবসান চান তবে এখনই কোনও চুক্তির সম্ভাবনা নেই। তবে এই সম্মেলনের মাধ্যমে নেতারা চুক্তির কাছাকাছি যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

জনসন বলেন, পশ্চিমকে অবশ্যই ইউক্রেনের সামরিক কৌশলকে সমর্থন করতে হবে। এতে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘সবচেয়ে ভালো অবস্থানে’ থাকার সুবিধা পাবেন বলে জানান তিনি।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান