সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৬:৪১আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬:৪১

ইউক্রেনে চলমান যুদ্ধ নতুন ঝুঁকিপূর্ণ ধাপে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নিয়মিত বার্ষিক বৈঠক হলেও ইউক্রেন পরিস্থিতির কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জফেন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি ও সিনিয়র সামরিক নেতারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর প্রেসিডেন্টের বাসভবনে নেতারা সস্ত্রীক নৈশভোজ করবেন।

বার্ষিক সামরিক নীতির বৈঠকে সাধারণ নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। এই বছরের এজেন্ডায় অনেক ইস্যু রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামীতে ইউরোপীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

আসন্ন দিনগুলোতে ইউক্রেনের জন্য আরেকটি সামরিক সহযোগিতা ঘোষণা করতে পারে। যা গত সপ্তাহের প্রতিশ্রুত ৮০০ মিলিয়ন ডলারের কাছাকাছি হবে।

ইউক্রেনে মার্কিন সেনারা সরাসরি যুদ্ধ করছে না। তারা পরোক্ষাভাবে সক্রিয় রয়েছে। ইউক্রেনীয়দের অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ ও অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের