ইউক্রেনে রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ১৩:২৪ আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৩:২৪

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার রাডার ব্যবস্থাকে নিশানা করতে ইউক্রেনীয় যুদ্ধবিমানের জন্য রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। সোমবার পেন্টাগন প্রথমবার এই বিষয়টি স্বীকার করলো। এর আগে ইউক্রেনে এমন কিছু পাঠানোর কথা জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। তবে যুক্তরাষ্ট্র কবে বা কতটি পাঠিয়েছে তা জানাননি। এমনকি কোন ধরনের রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তাও উল্লেখ করেননি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইউক্রেনে এজিএম-৮৮ হাই-স্পিড-অ্যান্টি-র‍্যাডিয়েশন মিসাইল (হার্ম) পাঠানো হয়েছে।

রেথিওন উৎপাদিত এই ক্ষেপণাস্ত্র ৩০ মাইল দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। ইউক্রেনকে দেওয়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি একটি দূরপাল্লার অস্ত্র।

এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার এস-৪০০ এর মতো বিমান-বিধ্বংসী রাডার ব্যবস্থায় হামলা চালানো যাবে। রাশিয়ার এই ব্যবস্থার কারণে ইউক্রেনের বিমানবাহিনীর আক্রমণ পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এগুলো দিয়ে রাশিয়ার কাউন্টার ব্যাটারি রাডারেও আঘাত করা যাবে।

কাহল জানান, এই ক্ষেপণাস্ত্র সর্বশেষ প্যাকেজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। যদিও ১ জুলাই পর্যন্ত ইউক্রেনে পাঠানো সামরিক প্যাকেজে হার্ম-এর কোনও উল্লেখ ছিল না।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
সর্বশেষ খবর
গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী
গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী
নয়া পল্টনে গাড়ির ধাক্কায় যুবক নিহত
নয়া পল্টনে গাড়ির ধাক্কায় যুবক নিহত
কুমিল্লায় কয়েক ঘণ্টায় আরও ৩৭৯ জন আটক
কুমিল্লায় কয়েক ঘণ্টায় আরও ৩৭৯ জন আটক
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ