রুশ-ইউক্রেন যুদ্ধ: চীনের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের চীন সফরে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফর করবেন ব্লিনকেন। এই সফরে তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

সাংবাদিকদের কিরবি বলেছেন, গত বছর আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনা প্রতিবাদের কারণে যেসব বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়নি, সেগুলো নিয়ে এই সফরে কথা বলবেন ব্লিনকেন।

কিরবি আরও বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও মার্কিন সামরিক অবস্থা, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন এই সফরে। ইস্যুগুলোকে পুনরুজ্জীবিত করতে আলোচনা শুরু চেষ্টা করবেন তিনি।

কিরবি বলেন, ‘আমার জানামতে উল্লেখিত সবগুলো বিষয় আলোচনায় তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অবশ্যই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই সফরের অন্যতম আলোচ্য বিষয়।’

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে।

/এটি/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী