বাখমুতের পতন ইউক্রেনের কৌশলগত বিপর্যয় হবে না: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ০৮:০০আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৮:০০

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত আভিযানিক নয়, প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। এই শহরটি যদি রাশিয়া দখল করে তার এই নয় যে, তারা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। সোমবার জর্ডানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাত মাস ধরে বাখমুতে লড়াই চলছে। যুদ্ধের পূর্বে শহরটিতে ৭০ হাজারের বেশি মানুষের বসবাস ছিল। কিন্তু রুশ আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি দখল করতে পারলে টানা কয়েকটি ব্যর্থতার পর ইউক্রেনে প্রথম বড় কোনও সাফল্য পাবে রুশ বাহিনী। গত কয়েক দিন ধরে রাশিয়া শহরটি ঘিরে ফেলার দাবি করলেও ইউক্রেনীয়রা প্রতিরোধ করা কথা জানিয়েছে। সোমবার সেখানে আরও সেনা মোতায়েন করার দাবি করেছে কিয়েভ।

লয়েড অস্টিন বলেন, কৌশলগত ও আভিযানিক গুরুত্বের শহরটি প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। বাখমুতের পতনের অর্থ এই নয় যে, রুশরা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে।

বাখমুতের পতন হবে কিনা কিংবা কবে পতন হতে পারে এই বিষয়ে তিনি কোনও পূর্বাভাস দিতে পারছেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

বাখমুত ঘিরে ফেলার লক্ষে শহরের শেষ উন্মুক্ত রুটে বোমাবর্ষণ করছে রাশিয়া। তবে আক্রমণের সামনের সারিতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেছেন, তাদের গোলাবারুদ শেষ গেছে এবং মস্কো সরবরাহ করছে না।

অস্টিন বলেছেন, যদি ইউক্রেনীয় সেনারা বাখমুতের পশ্চিমে নতুন করে অবস্থান নিতে চায়, তাহলে তিনি এটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করবেন না।

রাশিয়ার নিয়মিত বাহিনীর চেয়ে স্বতন্ত্রভাবে অভিযান পরিচালনা করে আসছে ওয়াগনার গ্রুপ। মাঝে মধ্যেই রুশ বাহিনীর সঙ্গে তারা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে বাহিনীটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি মোতাবেক গোলাবারুদ সরবরাহ করছে না মস্কো।  

প্রিগোজিন প্রায়ই সামরিক বাহিনীর কাঠামোর সমালোচনা করে আসছেন। গত মাসে গোলাবারুদ আটকে দেওয়া রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগুর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ করেছেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীও বলেছেন, আমার মনে হয় দুই বাহিনীর মধ্যে সম্পর্কে ফাটল আছে। আমি বলব রাশিয়ার সেনাবাহিনীর চেয়ে ওয়াগনার গ্রুপের কার্যকারিতা বেশি। এর অর্থ হলো আমরা রুশ বাহিনীর খুব ভালো দক্ষতার প্রদর্শন দেখিনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান