যুদ্ধে কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সাফল্যের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১৩:২৫আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২০:১০

শীতকালের পর ইউক্রেনীয়রা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা আশা করছি আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ইউক্রেনীয়রা আগামী কয়েক মাসে যুদ্ধে অগ্রগতি অর্জন করবে।’ এমন সময় যুক্তরাষ্ট্র এই সাফল্য প্রত্যাশা করছে যখন পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখলের কাছাকাছি রয়েছে রুশবাহিনী।

জন করিব বলেন, ‘রুশবাহিনী ইউক্রেনের আকাশসীমা এখনও দখল করতে পারেনি, এবং এই বিষয়ে তারা কোনও চেষ্টাও করেনি। তবে ইউক্রেনীয়রা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কার্যকরভাবে কাজে লাগিয়েছে।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে রুশ সেনাদের অগ্রগতিতে পরিস্থিতি আরও জটিল হলে যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।

এ বিষয়ে কিরবি জানান, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষাসহ ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের মনোযোগ রয়েছে।

প্রায় সাত মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য।

সূত্র: সিএনএন

/এটি/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি