মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২২:৫৪আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৯

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এখনও পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মাসহ দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ছয়টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু এখনও ৬ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তাদের প্রতি বিনীত অনুরোধ— আমাদের প্রদত্ত তালিকায় যদি তাদের সন্তানের বা স্বজনের নাম না থাকে, তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন এবং ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সহযোগিতা করুন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখনও পর্যন্ত ২৮ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৮ জন। অপরদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এঘটনায় নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ১৬৫ জন। মরদেহগুলো সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে রাখা হয়েছে।

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?