আগুন নিয়ন্ত্রণে পানি সংকটে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ০৮:৪৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:৪৩

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানি সংকট দেখা দিয়েছে ফায়ার সার্ভিসের। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে গার্মেন্টস পণ্য ও নানা রকম কাপড় থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ারের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে।

বঙ্গবাজারে আগুন

সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আড়াই ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা।

মার্কেটটিতে শাড়ি ও নানারকম কাপড়ের আইটেম থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।

বঙ্গবাজারে আগুন

উৎসাহী জনতা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাদের সরে যাওয়ার জন্য বলা হরেচ্ছ বারবার। মাইকে ক্রমাগত ঘোষণা দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের কাজে বিঘ্ন সৃষ্টি না করতে।

এদিকে ঈদের আগে সব হারিয়ে চলছে ঘটনাস্থলের আশপাশের রাস্তায় চলছে ব্যবসায়ীদের আহাজারি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

/আরটি/কেএইচ/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
সর্বশেষ খবর
মূল্যস্ফীতি, ঋণসংকট ও বিনিয়োগে স্থবিরতায় উদ্বেগ বেসরকারি খাতের
মূল্যস্ফীতি, ঋণসংকট ও বিনিয়োগে স্থবিরতায় উদ্বেগ বেসরকারি খাতের
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর
বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী