কাকরাইলে সংঘর্ষ, প্রধান বিচারপতির বাসভবনে হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ১৪:১৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৪

রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকা ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংর্ঘষের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবনের গেটে বিএনপির কর্মীরা ভাঙচুর চালিয়েছে। দুপুর ১টার দিকে এ ঘটনার সূত্রপাত।

এদিকে শনিবার দুপুর দেড়টার পর্যন্ত জামায়াতে ইসলামীর এক কর্মীসহ চার জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

কাকরাইলে পুলিশ বক্সে হামলা (ছবি: নাসিরুল ইসলাম)

প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থানরত বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল জানান, প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে।

কাকরাইলে পুলিশ বক্সে হামলা (ছবি: নাসিরুল ইসলাম)

এর মধ্যে কাকরাইল ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বিএনপির অনুসারীরা। পুলিশ বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষ বাধে।

এই ঘটনার রেশ ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ চলছে।

হাইকোর্ট এলাকায় সংর্ষের পর টিয়ার শেল ছোড়ে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

রমনা বিভাগের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক দফায় টিয়ারশেল ছোড়া হয়। দুটি মোটরসাইকেলে আগুন দেয় বিএনপির সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

হাইকোর্ট এলাকায় সংর্ষের পর টিয়ার শেল ছোড়ে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে, রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে হামলায় মো. সুজন (২৬) নামে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে কাকরাইল মোড় এলাকায় বৈশাখী বাস ভাঙচুরের ঘটনায় মোহাম্মদ নাসির (২৫) নামে এক বাস যাত্রী আহত হন।

হাইকোর্ট এলাকায় সংর্ষের পর টিয়ার শেল ছোড়ে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে মো. সুজন (২৬) ও মোহাম্মদ নাসিরকে (২৫) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কাকরাইলে পুলিশ বক্সে অগ্নিসংযোগ (ছবি: নাসিরুল ইসলাম)

সুজনকে হাসপাতালে নিয়ে আসা মো. সোহেল জানান, পল্টন থেকে হাইকোর্টের দিকে আসার পথে অজ্ঞাত কয়েকজন সুজনের ওপর হামলা চালায়। এসময় সুজনকে ছুরিকাঘাতে ও মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।আহত সুজনের বাসা বনানীর করাইল আদর্শ বস্তি এলাকায়।

কাকরাইলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপিকর্মীরা  (ছবি: নাসিরুল ইসলাম)

অন্যদিকে সকাল ১১টার দিকে কাকরাইলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে বৈশাখী বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর চালিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। বাসযাত্রী নাসিরকে হাসপাতালে নিয়ে আসা মো. মুক্তা জানান, বৈশাখী বাসে অজ্ঞাতনামা কয়েকজন যুবক হামলা চালায়। এতে বাসে থাকা নাসির আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন।

ভেঙে ফেলা পুলিশ বক্স (ছবি: নাসিরুল ইসলাম)

রাজধানীর আরামবাগে পুলিশের গুলিতে জামায়াত ইসলামীর এক কর্মী আহত‌ হয়েছে। তার নাম নওয়াব আলী শেখ (৬০) । শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে‌। আহত নওয়াব আলী শেখ নিজেকে জামায়াত কর্মী দাবি করে বলেন, দুপুরে আরামবাগে পুলিশ ব্যারিকেড দেয়। সেটা অতিক্রম করার সময় পুলিশ গুলি ছোড়ে। এতে আমার ডান পায়ে গুলি লাগে।

নওয়াব আলী শেখকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন, আহত রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসার জন্য ঢামেকে আসি।

কাকরাইলে পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ (ছবি: নাসিরুল ইসলাম)

অপর দিকে কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান পরিবহন গাড়িতে হামলায় বিএম রাজু কামাল (৫০) নামের এসেনশিয়াল ড্রাগ এর কর্মী আহত হয়েছেন। তিনি বলেন সাতরাস্তা মোড় থেকে গাড়িতে উঠি গুলিস্তান যাওয়ার উদ্দেশে। পথে দুপুর সাড়ে ১২টায় কাকরাইল মসজিদের আগে রাস্তায় গাড়ির মধ্যে হামলার শিকার হই।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন আহত দুজনের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

/এসটিএস/আরটি/জেইউ/ এআইবি/কেএইচ/সিএ/এফএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম