‘বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ চালায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৬:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:০৩

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি নেওয়ার পরও বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ ও পুলিশকে হত্যা করেছে। এ ঘটনার দায় দলটির শীর্ষস্থানীয় নেতারা এড়াতে পারে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

রবিবার (২৯ অক্টোবর) ডিএমপি পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, বিএনপি কোথায় সমাবেশ করবে, কত লোক হবে, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে-এসবের পুরো তথ্য লিখিতভাবে ডিএমপি কমিশনারের কাছে দিয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সব বিষয়ে নজর রাখছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে আঘাতের পর তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও চালানো হয়েছিল। এসব ঘটনায় বিএনপির শীর্ষ নেতা থেকে সব পর্যায়ে নেতারা জড়িত।’

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আরও বলেন, ‘এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবাইকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/আরটি/আরআইজে/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ১৬:২৮
‘বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ চালায়’
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক