পাড়া-মহল্লায় দূর্গ গড়ে হরতাল প্রতিহত করার ঘোষণা আ.লীগ নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৩, ১৭:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭:০২

বিএনপি মহাসমাবেশের নামে ধ্বংসাত্মক কর্মসূচি পালন করেছে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, আমরা শান্তি সমাবেশ করছি। নির্বাচন বানচাল করতে তারা এসব করছে। তাদের মোকাবিলা করা হবে। আমরা আগামীকাল পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলে হরতাল প্রতিহত করা হবে।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, গত ১৫ বছরে আজকের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি এর আগে আমরা পালন করি নাই। আজকে তারা ধ্বংসাত্মক কর্মসূচি পালন করেছে। আমরা শান্তি সমাবেশ করছি।

রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে। সেদিন মতিঝিলের আরামবাগে সমাবেশ করা হবে। সেই সমাবেশও সফল করার আহ্বান জানাই।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। আমাদের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছে। নির্বাচন বানচাল করতে তারা এসব করছে। তাদের মোকাবিলা করা হবে।

নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি হরতাল দিয়েছে কাল। সেটি শান্তিপূর্ণ হলে আপত্তি নেই। কিন্তু অশান্তি সৃষ্টি করলে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা তাদের প্রতিহত করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি-জামায়াত আজ আমাদের আঘাত করেছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা রাজপথে নেমেছে। আমরা রবিবার পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলবো। হরতাল প্রতিহত করা হবে।

/এমএস/এসএনএস/ইউএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৭:০২
পাড়া-মহল্লায় দূর্গ গড়ে হরতাল প্রতিহত করার ঘোষণা আ.লীগ নেতাদের
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক