সংকট সমাধানে আওয়ামী লীগকেই এগিয়ে আসতে হবে: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ০৩:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৪:২৯

সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, সংকট সমাধানে আলাপ আলোচনার বিকল্প নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগকেই  রাজনৈতিক সংকট সমাধানে এগিয়ে আসতে হবে। শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী  রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা, পুলিশ হাসপাতাল ও যানবাহনে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যসহ নিরীহ নিরপরাধ মানুষ আহত-নিহতের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি হতে হবে শান্তিপূর্ণ ও জনগণকে জনগণের স্বার্থে। সহিংসতা, অরাজকতা করে কখনও জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর উচিত আগামী দ্বাদশ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে দায়িত্বশীল আচরণ করা। জ্বালাও-পোড়াও সহিংসতার রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করে।

সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, লিবারেল ইসলামিক জোট মনে করে, বড় রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে জনগণের ভোট অধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজা উচিত। যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি মনোনীত করতে পারেন। 

/সিএ/এমএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ০৩:২৫
সংকট সমাধানে আওয়ামী লীগকেই এগিয়ে আসতে হবে: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
২০-৩০ লাখ লোকের সমাবেশ ভণ্ডুল করলে আন্দোলন শেষ হয় না: আমির খসরু
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
প্রধান বিচারপতির বাসভবনে হামলা: মির্জা ফখরুল ও আমির খসরুর জামিন 
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক