রাজধানীতে বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২০:১৯

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। দিনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও রাতে আরও এক প্লাটুন বাড়ানো হয়েছে।  রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে রাজধানীতে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে বিজিবি সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছেন। 

বিজিবি জানায়, প্রধান বিচারপতির বাসভবন ঘিরে চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। দুপুরের পর থেকেই তারা সেখানে ছিলেন। রাতেও থাকবেন। অন্যদিকে রমনা এলাকায় এক প্লাটুন, নয়া পল্টনসহ আশেপাশের এলাকায় দুই প্লাটুন, সচিবালয়ের নিরাপত্তায় দুই প্লাটুন এবং মতিঝিল এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। উদ্ভুত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেন। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন।

এর আগে, ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা পেছনে হটে সমাবেশের দিকে সরে যায়।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ছয় প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে। 

/জেইউ/আরআইজে/আরকে/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
রাজধানীতে বিজিবি মোতায়েন
সম্পর্কিত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক