বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ২৩:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২৩:৩০

বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার অভিযোগ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা বলেছে, ‘পুলিশের মাধ্যমে হামলা চালিয়ে বর্তমান সরকার ক্ষমতা দখলে রাখার পথ বেছে নিয়েছে।’

শনিবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো দলীয় এক বিবৃতে এই নিন্দা জানিয়েছেন এসব রাজনৈতিক দলের নেতারা।

বিবৃতি বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় সমাবেশে পুলিশ নির্মমভাবে হামলা চালিয়েছে।’

বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা হয়েছে বলে নিন্দা জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বিবৃতিতে বলেন, ‘বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে যে সরকার বর্বরোচিত হামলা করে, সমাবেশের আগে গণগ্রেফতার ও ঢাকায় ঢুকতে পথে পথে তল্লাশি হয়রানি করে, তার অধীনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ কথা দেশবাসী বিশ্বাস করে না।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ঢাকাসহ সারা দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির নানা চক্রান্ত ও অপতৎপরতার পথ প্রশস্ত করছে।

নিন্দা জানিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের তাদের যৌথ বিবৃতিতে বলেন, অনুমতি দেওয়ার পরও সমাবেশ চলাকালীন মাঝপথে পুলিশের এভাবে সাঁড়াশি আক্রমণ চালিয়ে রক্তপাতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য, ১ জন বিএনপি নেতা ও সাংবাদিকসহ বহু আহতের ঘটনা ঘটেছে, যা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সমাবেশে হামলার ফলে উদ্ভূত এ পরিস্থিতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

/জেডএ/এনএআর/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২৩:০৫
বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক