প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় এলআরএফের নিন্দা, বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ২১:৫২আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২১:৫২

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সংবিধান, আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। ওই স্থানের ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার দাবি করেছে সংগঠনটি।

শনিবার (২৮ অক্টোবর) সংগঠনের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিবৃতিতে এ দাবি জানানো হয়।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, বিচার বিভাগ সংবিধান অনুযায়ী দেশের সব মানুষের আশা-ভরসার আশ্রয়স্থল। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করা সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের কর্তব্য। তাই রাজনৈতিক কোনও বিষয়ে বিচার বিভাগকে জড়ানো এবং হামলার ঘটনা অনভিপ্রেত ও জনগণের স্বার্থের পরিপন্থি। প্রধান বিচারপতির বাসভবনের গেটে ভাংচুর উদ্বেগজনক ও নিন্দনীয়। যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

/বিআই/এমএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৫২
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় এলআরএফের নিন্দা, বিচার দাবি
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক