ফুটেজ বিশ্লেষণ করে ‘দুষ্কৃতিকারীদের’ ধরতে কাজ করছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ১৭:৩৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭:৩৮

রাজধানীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে যেসব ‘দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী’ সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও আক্রমণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনজীবন বিপর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিল, তাদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব। গণমাধ্যম থেকে পাওয়া ফুটেজ, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণের পর জড়িত দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে সংস্থাটির গোয়েন্দারা।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা ও আক্রমণ চালিয়েছে। সন্ত্রাসীরা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আক্রমণ চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে দুস্কৃতিকারীরা। 

তাদের হামলায় আইনশৃঙ্খলার বাহিনীর বেশ কয়কজন সদস্য হতাহত হয়েছেন উল্লেখ করে এতে আরও বলা হয়, সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করে ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। তারা আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে হামলা করে। বিভিন্ন সমাবেশে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের ওপরও তারা হামলা চালিয়েছে। এছাড়াও সন্ত্রাসীরা বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরাও ভাঙ্চুর করে।

/জেইউ/ইউএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:৩৮
ফুটেজ বিশ্লেষণ করে ‘দুষ্কৃতিকারীদের’ ধরতে কাজ করছে র‌্যাব
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
সর্বশেষ খবর
দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস 
দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস 
আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি
আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ