এই সহিংসতার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৪:৫৩

শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি যে সহিংসতা করেছে তার সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা যা করেছে এগুলো কোনও রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসী দলের কাজ। এটির দায় শুধু যারা করেছে তারাদেরই নয়, এর দায় নির্দেশদাতাদের।

তিনি আরও বলেন, কুকুরের লেজ কখনও সোজা হয় না, সেটাই বিএনপি এই কর্মকাণ্ড থেকে প্রমাণ করেছে।

রবিবার সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সামনে এই কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেছে। তারা যেখানে সমাবেশ করতে চেয়েছে সেখানেই পুলিশ পারমিশন দিয়েছে। কিন্তু তারা শান্তিপূর্ণ সমাবেশ না করে সহিংসতা শুরু করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনও প্রধান বিচারপতির বাসায় হামলা হওয়ার নজির নাই। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তারপরও তারা এটা করার অর্থ হলো বিচার বিভাগকে তারা মানে না।

তিনি বলেন, সরকার সর্বাত্মকভাবে সহায়তা করেছে তাদের একটি শান্তিপূর্ণ সমাবেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে কোনও হাসপাতালে হামলার ঘটনা ঘটেনি। যা তারা গতকাল করেছে। একজন পুলিশ সদস্য মারা গেলেন। ১০০ এর বেশি পুলিশ আহত। এমন যখন তাণ্ডব চালাচ্ছিল তখন পুলিশ তাদের তাণ্ডব বন্ধ করার চেষ্টা করছিল। সে সময় তারা সমাবেশ বন্ধ করে চলে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, শামিম মিয়া নামে এক যুবদল কর্মী মারা গিয়েছেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেটা ডাহা মিথ্যা কথা। তার পরিবার বলেছে তিনি রাজনীতি করেন না। চিকিৎসক বলেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন।

গণমাধ্যমের কর্মীদের হামলার অর্থ গণমাধ্যমের ওপর হামলার শামিল, এর বিচার হবে, বলেন তিনি।

এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশে আর হতে দেওয়া যায় না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দেশের মানুষকে রক্ষার দায় সরকারের। যারা এর উসকানিদাতা তারা দায়ী। সরকারের দায়িত্ব সারাদেশ থেকে এ ধরনের সন্ত্রাসীদের খুঁজে বের করা। এই ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।

বিএনপি-জামায়াতের হরতাল ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হরতাল ব্যর্থ হয়েছে কারণ জনগণ তাদের সঙ্গে নেই। সামনের দিনগুলোতে বিএনপি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটাতে পারে সেটা মোকাবিলা করার জন্য সরকার বদ্ধপরিকর। এমন ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বাইডেনের উপদেষ্টা হিসেবে যিনি গতকাল বিএনপির অফিসে গিয়েছেন, তিনি ইসরায়েলের প্রতিনিধি।

/এসআই/এফএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৭
এই সহিংসতার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
সর্বশেষ খবর
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
২০২৬ সালে সাজসজ্জার নতুন স্ট্যাটাস সিম্বল ‘খালি নখ’
২০২৬ সালে সাজসজ্জার নতুন স্ট্যাটাস সিম্বল ‘খালি নখ’
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
হজে কমলো বিমানের ভাড়া
হজে কমলো বিমানের ভাড়া
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার