নতুন কর্মসূচি ছাড়াই সমাবেশ শেষ করেছে জামায়াত

জবি প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৩, ১৮:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮:৩১

রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করতে চাইলেও অনুমতি না পাওয়ায় পরিবর্তিত সমাবেশস্থল আরামবাগে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু করে জামায়াতে ইসলামী। পুলিশের সঙ্গে একবার ধাওয়া-পালটা ধাওয়ার পর বিকালে সমাবেশ শেষ করে সংগঠনটি। তবে মহাসমাবেশ থেকে কোনও নতুন কর্মসূচি ঘোষণা করেননি জামায়াতের নেতারা।

মতিঝিল শাপলা চত্বর থেকে নটরডেম কলেজের দিকে যাওয়ার পথে ও আরামবাগ মোড়ে পুলিশের দুইটি ব্যারিকেড থাকায় সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কমলাপুর রোড দিয়ে বের হয়ে যান দলটির নেতাকর্মীরা।

সমাবেশে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনও নির্বাচন হবে না। নির্বাচন হতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলীয় এবং সব রাজবন্দি নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

/এসএনএস/আরকে/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৮:১১
নতুন কর্মসূচি ছাড়াই সমাবেশ শেষ করেছে জামায়াত
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক