মামলা মাত্র শুরু, আরও হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৩:৩৭ আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:০১

রাজধানীতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশের দিন সংঘটিত সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পল্টন থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে। কত জন গ্রেফতার হয়েছে, সেটা এখনই বলতে পারছি না। পরে জানাবো।‘

রবিবার (২৯ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শনিবার বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সমাবেশের জন্য ১০ লাখ মানুষকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে সেটার নিষেধ ছিল, তারা (বিএনপি নেতারা) শোনেনি সেসব কথা। তারা পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন— সহিংসতা করবে না এটা । কিন্তু খুবই দুঃখের বিষয় তাদের লোকজন নিরীহ মানুষের ওপর মারমুখী হয়েছে, পুলিশের ওপর চড়াও হয়েছে।’

প্রধান বিচারপতির বাসায় গেট ভেঙে ঢুকে যাওয়া নজিরবিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রথম থেকেই পুলিশ ধৈর্যের সঙ্গে সব মোকাবিলা করেছে। বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে পুরো এলাকায়। তারা পকেটে করে ইটপাটকেল নিয়ে এসেছিল; যা গুলতির মতো করে ছুড়েছে। পুলিশ সেগুলো বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর আঘাত করেছে; যা বর্বরোচিত হামলা।’

‘বিএনপির হামলা গাজার কথা মনে করিয়ে দেয়’

বিএনপি পুলিশের হাসপাতালেও তারা আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উগ্র বিএনপি কর্মীদের এসব বর্বরোচিত হামলা গাজার কথা মনে করিয়ে দিয়েছে। বিএনপি এসব হামলা ২০১৪ সালের কথা মনে করিয়ে দিয়েছে। ১০টির বেশি বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দিয়েছে; যা জঘন্যতম উদাহরণ সৃষ্টি করেছে।’

আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করেন, ‘ক্ষতিগ্রস্ত হলো দেশের মানুষ, মারা গেলো পুলিশ। এখন আবার তারাই উল্টো হরতাল ডেকেছে। প্রতিবাদ করার কথা আমাদের, তারা এখন উল্টো প্রতিবাদ করছেন।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, এতে মামলা তো হবেই। যারা গাড়ি পুড়িয়েছেন তাদের নামে মামলা হবে। পুলিশ হাসপাতালে হামলার জন্য মামলা হবে। পুলিশকে পিটিয়ে মেরেছে সেটার জন্য মামলা হবে।’

‘মির্জা ফখরুলরা দায় এড়াতে পারেন না’

সহিংসতার ঘট্নায় বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুলরা যখন মিটিং করছিলেন, এই দায় কি তারা এড়াতে পারবেন। পুলিশকে যে পিটিয়ে মেরেছে, সে ছাত্রদলের; সেটা শনাক্ত হয়েছে।’ আর যেন সহিংসতা না হয়, সেটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘তারা নাশকতা করবে, এমন গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। কিন্তু মানুষ পুড়িয়ে মারবে, এটা কি করে ভাববো আমরা।’

বিএনপির কার্যালয়ে এক আগন্তুকের সংবাদ সম্মেলন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে একজন এসে তাদের সঙ্গে গোপন বৈঠক করেছে। এখানে আমাদের প্রশ্ন রয়েছে। পররাষ্ট্রনীতি মেনে কি তারা এটা করেছে, এটাও প্রশ্ন!’

/এসআই/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ১৩:৩৭
মামলা মাত্র শুরু, আরও হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৩, ০৪:২৬
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী