সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ অক্টোবর ২০২৩, ১১:১৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩০

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সাংবাদিক নির্যাতনের ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতি তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশে পুলিশ টিয়ারগ্যাস ও গুলি নিক্ষেপ করে কমপক্ষে একজনকে হত্যা করেছে। এতে কয়েক হাজার নেতাকর্মী গুলিবিদ্ধসহ নানাভাবে আহত হয়েছেন। এ সময়ে দায়িত্ব পালনরত গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনেরাও ওই নির্মম নির্যাতন থেকে রেহাই পাননি। ইতিমধ্যে আহত সাংবাদিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের প্রতি আমাদের সবসময় সহমর্মিতা আছে এবং থাকবে। সাংবাদিকদের উপর এই আক্রমণ প্রমাণ করে যে, আজকের আক্রমণ কতটা হিংস্র ও নির্বিচার ছিল।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর এ হামলার ঘটনাকে গণতান্ত্রিক শক্তি অবশ্যই বিচারের আওতায় আনবে।’

এদিকে বিএনপি মিডিয়া সেল পৃথকভাবে এ ঘটনায় তীব্র নিন্দা ও যথাসময়ে বিচার দাবি করেছে।

/ইউএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ১১:১৮
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল 
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক