ডিবির পোশাকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে খুঁজছি: হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ০০:৫৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০০:৫৭

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি)  প্রধান হারুন অর রশিদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী অথবা ডিবির পোশাক পরে আজকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে আমরা খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে তিনি এসব একথা বলেন।

ডিএমপি ডিবিপ্রধান বলেন, আমরা অনেক সময় শুনি— ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস (পোশাক) পরে ছিনতাই-ডাকাতি করেছে। আমরা ওই ডাকাতদেরকে গ্রেফতার করেছি, তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছি। তেমনভাবে আজ যে বা যারা আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাদের খুঁজছি।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, পুলিশের অনেকগুলো গাড়িতে আগুন দিয়েছে, আরও দুইটা সরকারি গাড়িতে আগুন দিয়েছে। কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এখন হয়তো তারা মনে করেছে, একটা ড্রেস পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। তাদের সেই পাঁয়তারা আমরা সফল হতে দেবো না। যারা এই কাজটি করেছেন, নিন্দনীয় কাজ করেছেন। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। 

/কেএইচ/এমএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ০০:৫৭
ডিবির পোশাকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে খুঁজছি: হারুন
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক