রবিবার হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৭

বিএনপির মতো সারা দেশে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ঢেকেছে গণতন্ত্র মঞ্চ।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্যে দেওয়াকালে ভাসানী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবলু এই কর্মসূচি ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে বাবলু বলেন, কাল থেকে আমাদের চূড়ান্ত লড়াই শুরু হবে। সেই চূড়ান্ত লড়াইয়ে আমরা সবাই শরিক হবো। আপনারা দেখেছেন আওয়ামী লীগের তাণ্ডবলীলা, আইয়ুব-মোনায়েমকেও হার মানিয়েছে শেখ হাসিনার সরকার। আমাদের ওপর বেশ কয়েকবার হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই প্রতিবাদে আগামীকাল থেকে দিনব্যাপী সারাদেশে হরতাল।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই চূড়ান্ত লড়াই। আপনাদের বলতে চাই— আজ এখান থেকে এই সরকারের পতনের কর্মসূচি ঘোষণা করবো।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা বিএনপিসহ বিরোধী দলগুলো ২৮ তারিখ সমাবেশ ডেকেছিলাম। আমরা বিরোধী দলগুলো সরকারের পদত্যাগ দাবিতে এক দফা দাবিতে সমাবেশ ডেকেছি। আমরা যতবারই সমাবেশ নিয়ে কথা বলেছি ততবারই পরিষ্কার করেছি আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ।  কিন্তু সরকার জানে সমাবেশ করতে দিলে তারা ক্ষমতায় টিকতে পারবে না। সেজন্য জনগণের মনে ভয় সৃষ্টির চেষ্টা করছে। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। 

তিনি এসময় বিএনপিকে অভিবাদন জানিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীদের অভিবাদন জানাই সরকারের ও তার সন্ত্রাসী পেটুয়া বাহিনীকে রুখে দেওয়ার জন্য।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা বিএনপিসহ বার বার বলেছি— আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কিন্তু সরকার এবং সরকারি দল সকাল থেকে এই শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। সাপ মাঝে মাঝে মানুষকে ছোবল দেয়, সাপ কখন ছোবল দেয়? যখন ভয় পায় তখন ছোবল দেয়। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে জনতার ঢল দেখে সরকার ও তার দলের বুকে কাঁপন ধরে গেছে। আর ভয় পেয়ে তারা সকাল থেকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল্লা কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি তানিয়া রব, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহিদুদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের যুগ্ম সদস্য সচিব আবুল হাসান রুবেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফরিদুল হক প্রমুখ। 

 

/এসএনএসত/এমএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৭
রবিবার হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
একটু আনন্দের মুহূর্ত চান? জানুন ব্যস্ত সৃজনশীল ব্যক্তিদের ২১ পরামর্শ
একটু আনন্দের মুহূর্ত চান? জানুন ব্যস্ত সৃজনশীল ব্যক্তিদের ২১ পরামর্শ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার