আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি সকাল থেকেই সংঘর্ষ শুরু করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ১৮:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮:০৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমাবেশ পণ্ড করা হয়েছে, বিএনপির এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। মানুষের মনে আতঙ্ক সৃষ্টির জন্য সমাবেশ শুরুর আগে সকাল থেকেই তারা সংঘর্ষ শুরু করেছে।

জানতে চাইলে শনিবার (২৮ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধান বিচারপতির বাড়িতে হামলার বিষয়ে তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা নজিরবিহীন ঘটনা। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ঘোষিত সমাবেশ শুরুর আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করে হঠাৎ হামলা শুরু করে বিএনপির কর্মীরা। বেলা ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তারা। এখান থেকে ধীরে ধীরে কাকরাইল, পল্টন, শান্তিনগর, আরামবাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

নয়া পল্টনের সমাবেশকে কেন্দ্র করে পরে কাকরাইল, সেগুনবাগিচা, হাইকোর্ট এলাকা, পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার সময় আহত এক পুলিশ সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত এই পুলিশ সদস্যের নাম পারভেজ। তিনি বিজয়নগর এলাকায় আহত হন। তিনি ছাড়াও নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ আহত অন্তত ৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

/এসআই/এনএআর/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৮:০৯
আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি সকাল থেকেই সংঘর্ষ শুরু করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক