সংঘর্ষের সময় আহত সাংবাদিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৫:০৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:০৭

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় আহত বিএনপিপন্থি বিএফইউজে'র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রফিক ভূঁইয়া মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিএফইউজের ওই অংশের নেতা এম আবদুল্লাহ।

সাংবাদিক নেতা এম আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবিভক্ত বিএফইউজে ও সিইউজের নেতা রফিক ভূঁইয়া ইন্তেকাল করেছেন। শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়ে রিক্সা উল্টে ছিটকে পড়েন তিনি। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশের পথে রয়েছেন। তারা দেশে ফেরার পর তাকে দাফন করা হবে।’

রফিক ভূঁইয়ার বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়। তিনি চট্টগ্রাম থেকে সাংবাদিকতা শুরু করেন। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এর পর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশ করেছেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালে সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন।

চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য। একসময় চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন।

/জেইউ/ইউএস/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ১৫:০৭
সংঘর্ষের সময় আহত সাংবাদিকের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
সর্বশেষ খবর
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
একটু আনন্দের মুহূর্ত চান? জানুন ব্যস্ত সৃজনশীল ব্যক্তিদের ২১ পরামর্শ
একটু আনন্দের মুহূর্ত চান? জানুন ব্যস্ত সৃজনশীল ব্যক্তিদের ২১ পরামর্শ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার