ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য ফেলে রাখার তথ্য পেয়েছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনার মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য ফেলে রাখার তথ্য পেয়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছু বস্তু রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সেটির সত্যতা যাচাইয়ের জন্য ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কেউ যাতে ঢাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে এবং নাশকতা ঘটাতে না পারে, তা নিয়ে কাজ করছি আমরা।’

চেকপোস্ট বসিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের নিয়মিত কাজের অংশ। তবে এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ, আপনারা জানেন আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। সমাবেশ ঘিরে কেউ যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এটি করছি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির কোনও খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে কাউকে আটক করা হয়নি।’

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এবং বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ চলছে। একই দিনে জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে। এ অবস্থায় রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

/কেএইচটি/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৯ অক্টোবর ২০২৩, ০৪:২৬
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য ফেলে রাখার তথ্য পেয়েছে পুলিশ
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী