রিমালের প্রভাবে আন্তর্জাতিক রুটের ১০ ফ্লাইট বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৭:৫৮আপডেট : ২৭ মে ২০২৪, ১৭:৫৮

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ও বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়াও শিডিউল বিপর্যয় ঘটেছে দুটি ফ্লাইটের। একটি ফ্লাইট যাত্রা করলেও আবার ফিরে এসেছে। এছাড়া তিনটি ফ্লাইটের যাত্রীদের ভিন্ন ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এসব তথ্য জানান। খারাপ আবহাওয়ার কারণে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রিটার্ন ও শিডিউল বিপর্যয়ের ঘটনাও আছে বলে জানান তিনি। 

কামরুল ইসলাম জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট রয়েছে।

আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।

ঢাকা থেকে চট্টগ্রামগামী নভোএয়ারের একটি ফ্লাইট দুই ঘণ্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে বলেও জানান তিনি।

 

/এএজে/এপিএইচ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম