বার্নের সামনে চরম বিশৃঙ্খলা, ক্ষণে ক্ষণে উত্তেজনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১২:৪৬আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:৪৬

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। এতে ক্ষণে ক্ষণে ছড়াচ্ছে উত্তেজনা। হাসপাতালের বারান্দা থেকে সামনের রাস্তা সর্বত্রই একই চিত্র। মূলত রোগীদের স্বজন, স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও বিপুল সংখ্যক বহিরাগতের অযাচিত উপস্থিতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে দেখা গেছে প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। তারা নিজস্ব পরিচয়পত্র ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দিচ্ছেন না। রোগীর স্বজনদের বেলায়ও এমনটি করা হচ্ছে।

সেখানে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক সংবাদকর্মী ও বহিরাগত। তাদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী ও রেডক্রিসেন্ট সদস্যদের সঙ্গে বচসা হচ্ছে। ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। কেউ শুনছেন না কারও কথা। চারিদিকে মানুষের গিজগিজ।

আর সামনের রাস্তার অবস্থা আরও নাজুক। বহিরাগত, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও রক্তদানে আগ্রহীদের উপস্থিতিতে যানজট সৃষ্টি হয়েছে। এতে বঙ্গবাজার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সেখানে আগত কয়েকজন জানান, তারা মানবিক দিক বিবেচনায় দেখতে এসেছেন। আবার কেউ কেউ জানান তারা রক্ত দিতে আগ্রহী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মকর্তা জানান, গতকাল (২১) স্বজন ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তাই আজ সকাল থেকেই সেনাবাহিনীর সহায়তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারপরও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তিনি মনে করেন, এমনটি চলতে থাকলে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই)  দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়।

সরকারি হিসাব মতে এতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। এদের বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

/এমকে/আরআইজে/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের