পদ্মা সেতুর উদ্বোধনী জনসভার জন্য প্রস্তুত ২০টি ঘাট

মাদারীপুর প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১৮:৩২আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:০৫

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় মানুষের আসার সুবিধার্থে বাংলাবাজার ঘাটে অস্থায়ীভাবে প্রস্তুত করা হচ্ছে ১৫টি ঘাট। আগেই থেকেই এখানে রয়েছে পাঁচটি ঘাট। সবমিলে জনসভায় মানুষের আসার জন্য প্রস্তুত হচ্ছে ২০টি ঘাট।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. ওবায়দুর রহমান।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজারে লঞ্চ ও স্পিডবোট ঘাটসহ পাঁচটি ঘাট রয়েছে। জনসভায় মানুষের আসার সুবিধার্থে ইতোমধ্যে অন্যান্য নৌঘাট থেকে পন্টুন বাংলাবাজার ঘাটে নিয়ে আসা হয়েছে। সেখানে ১৫টি ঘাট প্রস্তুতের কাজ চলছে। এরই মধ্যে কয়েকটি প্রস্তুত হয়ে গেছে। লঞ্চ থেকে নেমে মানুষ যাতে সহজেই জনসভাস্থলে আসতে পারেন, সে জন্য ঘাট থেকে রাস্তা তৈরি করা হয়েছে। 

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, সেতু উদ্বোধন শেষে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন স্থান থেকে জনসভায় নৌপথে অসংখ্য মানুষ আসবেন। লঞ্চ এসে এসব ঘাটে ভিড়বে।

মো. ওবায়দুর রহমান বলেন, ‘বাংলাবাজারে পাঁচটি ঘাট রয়েছে। নতুন করে আরও ১৫টি ঘাট প্রস্তুত করছি আমরা। প্রতিঘাটে চারটি বড় লঞ্চ একসঙ্গে ভিড়তে পারবে। ছোট লঞ্চ ৮-১০টি ভিড়তে পারবে। লঞ্চগুলো লোকজন নামিয়ে নদীর মাঝে নোঙর করবে। সেই ব্যবস্থাও করেছি। সর্বমোট ২০টি ঘাটে লঞ্চ ও অন্যান্য নৌযান ভিড়বে। কোনও ধরনের সমস্যা হবে না।’

/এএম/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান