যেখানেই সেতু উদ্বোধন, সেখানেই দিলু ভান্ডারী

মাদারীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ০৯:৫৪আপডেট : ২৫ জুন ২০২২, ১০:০৯

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে এসেছেন দেলোয়ার হোসেন দিলু ভান্ডারী (৬৪)। পেশায় বাবুর্চি। শারীরিকভাবে একটু সুস্থ। তারপরও মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিতে এসেছেন।

শনিবার (২৫ জুন) সকালে লঞ্চে বাংলাবাজার ঘাটে পৌঁছান দিলু ভান্ডারী। এ সময় তিনি বলেন, ‌‘সেতু উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভার কথা শুনলেই ছুটে যাই। আরও অনেক আগে খুলনায় রূপসা সেতু উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলাম, চীন মৈত্রী সেতু উদ্বোধনের অনুষ্ঠানেও গিয়েছিলাম। আজ পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে এসেছি। রাত ১২টায় বাড়ি থেকে রওনা দিয়ে সকাল ৯টায় বাংলাবাজার ঘাটে এসে পৌঁছালাম।’

জনসভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ লঞ্চে আসতে শুরু করেছে

দিলু ভান্ডারী আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগকে ভালোবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে এসেছি। আজ সারাদিন এখানে থাকবো।’ 

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এরপর দুপুরে বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। এতে অংশ নিতে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা থেকে আসছে মানুষ। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ লঞ্চে আসতে শুরু করেছে।

ভোর থেকে বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাংলাবাজার ঘাটে একে একে ভিড়ছে লঞ্চ। সকাল সাড়ে ৮টায় বাংলাবাজার ঘাটে ২০টি লঞ্চে প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এসেছেন। আরও কয়েকটি লঞ্চ ভিড়বে। 

/এসএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ