হরমুজে মার্কিন অবরোধ ‘অটুট’: হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪

ইরান হরমুজ প্রণালি নিয়ে ‘খেলা’ চালিয়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রয়োজনীয় সব বিকল্পই রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘অটুট’ রয়েছে। 

শনিবার সাংবাদিকদের হেগসেথ বলেন, ইরান হরমুজ প্রণালির মতো বিষয় নিয়ে গেম খেলতে চায়। এটি তাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের নিয়ন্ত্রণে।’

তিনি আরও বলেন, তারা আক্ষরিক অর্থেই কিছুই পার করতে পারেনি। আমাদের অবরোধ অটুট রয়েছে এবং প্রতিরাতেই যুদ্ধের আগের সময়ের কাছাকাছি মাত্রায় এর মধ্য দিয়ে পণ্য পরিবহন হচ্ছে।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে তারা ‘খুব শক্তিশালী অবস্থানে’ রয়েছে। ইরানকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে প্রয়োজনীয় সব বিকল্পই থাকবে।

তিনি বলেন, তবে তিনি এসব বিষয় অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হতে দেবেন না। তিনি জানেন মিশন কী এবং প্রয়োজন হলে আমরা তা সম্পন্ন করতে পারি।

এদিকে ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র না পায়, সে বিষয়ে ট্রাম্প ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলেও জানিয়েছেন হেগসেথ। তিনি বলেন, বার্তাটি খুবই সহজ: ইরান কখনোই কোনও পারমাণবিক অস্ত্র পাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ যে তাদের কাছে এটি নেই; থাকবেও না।

সূত্র: এপি

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪
হরমুজে মার্কিন অবরোধ ‘অটুট’: হেগসেথ
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’
ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?