যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে নতুন করে সীমিত পরিসরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সামরিক পদক্ষেপকে ‘সামান্য’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে পৌঁছানোর ঠিক পরপরই সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা একটা ছোটখাটো বিমান বিধ্বংসী যন্ত্র তৈরি করেছিল এবং আমরা মাত্র ১৫ মিনিট বা হয়তো পাঁচ মিনিটে সেটিকে গুঁড়িয়ে দিয়েছি’।
লক্ষ্যবস্তু সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলের বোমা হামলা এবং বর্তমান সংঘাতের শুরুর দিকে ইরানের বেশিরভাগ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সময়ের সঙ্গে এসব ব্যবস্থা ও অন্যান্য সামরিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা ইরান করবে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এই প্রথম দেশটিতে কোনও হামলা চালানো হলো।
এর আগে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছিল ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।
আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকতো না: ট্রাম্প