রিমালের আঘাতে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

মোংলা প্রতিনিধি
২৭ মে ২০২৪, ১৩:৪৬আপডেট : ২৭ মে ২০২৪, ১৩:৪৬

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সব কার্যক্রম। রবিবার রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বাতাস এখনও (সোমবার দুপুর) অব্যাহত রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, ঝড়ে এখানকার প্রায় ৮ হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ১০-১২টি গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৩০ হাজার নারী-পুরুষ ও শিশু।

কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে এ ছাড়া বিভিন্ন এলাকার প্রায় ২ হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস।

এদিকে, ঝড়ের কারণে রবিবার সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের