রাজশাহীর পবা ও মোহনপুরে চেয়ারম্যান হলেন নতুন দুজন

রাজশাহী প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১০:২৪আপডেট : ৩০ মে ২০২৪, ১০:২৪

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর দুই উপজেলায় নতুন দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন ওরফে ডাবলু। আর মোহনপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন ওরফে বকুল।

ফারুক জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক, আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক।

বুধবার (২৯ মে) উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর এ দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়শা সিদ্দিকা এবং পবার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাহেল মোহাম্মদ হাসনাত ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, পবায় আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলু ৩৪ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হক পেয়েছেন ২৯ হাজার ৮৯৮ ভোট। ফারুক হোসেন ডাবলু আগে কখনও কোনও জনপ্রতিনিধি নির্বাচিত হননি। এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান হলেন।

মোহনপুরে আনারস প্রতীকের প্রার্থী আফজাল হোসেন ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মমিন শাহ গাবরু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট। আফজাল হোসেন প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে তিনি উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহনপুরে পদ্ম ফুল প্রতীকের প্রার্থী হাবিবা বেগম ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৮ হাজার ৩১৪ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী ডলি আক্তার। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিন বেল্লাহ। টিউবওয়েল প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৭৬ ভোট।

পবায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম বই প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৭৫ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ কর্মী পপি খাতুন। বৈদ্যুতিক পাখা প্রতীকে তিনি পেয়েছেন ২৪ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেন বানু হাঁস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩০ মে ২০২৪, ১০:২৪
রাজশাহীর পবা ও মোহনপুরে চেয়ারম্যান হলেন নতুন দুজন
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত