মোংলায় জামানত হারালেন ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী

মোংলা প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১৭:৫৯আপডেট : ১০ জুন ২০২৪, ১৮:৫৯

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর মধ্যে চার জনই জামানত হারিয়েছেন। সোমবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। 

তিনি জানান, রবিবার (৯ জুন) অনুষ্ঠিত মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত হারান। জামানত হারানো ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- টিউবওয়েল প্রতীকের ওবাইদুল ইসলাম, চশমা প্রতীকের শাহজাহান সিদ্দিকী, টিয়া পাখি প্রতীকের জিহাদ সর্দার ও মাইক প্রতীকের আলামিন শেখ।

তিনি জানান, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতাকারীদের জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু তারা ১৫ শতাংশের নিচে ভোট পেয়ে জামানত খুইয়েছেন। এ জন্য জামানত হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া ৭৫ হাজার টাকা আর ফেরত পাবেন না।

এই নির্বাচন কর্মকর্তা আরও জানান, মোংলা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৫৯ হাজার ৩৮২টি। জামানত রক্ষা করতে তাদেরকে ৯০৪১ ভোট পাওয়ার কথা ছিল। এই উপজেলায় মোট ভোটার ছিল এক লাখ ২০ হাজার ৪৬৫ জন।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
১০ জুন ২০২৪, ১৭:৫৯
মোংলায় জামানত হারালেন ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল