নির্বাচিত হয়ে বিএনপির বহিষ্কৃত নেতা বললেন ‘জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়’

রংপুর প্রতিনিধি
৩১ মে ২০২৪, ১৬:০৮ আপডেট : ৩১ মে ২০২৪, ১৬:০৮

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রুহুল আমিনকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, বুধবার (২৯ মে) ষষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ হাজার ৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি থেকে বহিষ্কৃত এ নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২০৮ ভোট। অপরদিকে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা কামরুজ্জামান লিপটন আনারস প্রতীক নিয়ে ১৭ হাজার ১০৮ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।

এদিকে সাবেক বিএনপি নেতা সুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গঙ্গাচড়া উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এককালে জাপার দুর্গ এখন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গঙ্গাচড়ায় কোন ম্যাজিকে তিনি জয়ী হলেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে সুজন ও লিপটনকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সুজনের পক্ষে নির্বাচনি প্রচারণা থেকে সব ধরনের সহযোগিতা করেছেন বলে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে মোকাররম হোসেন সুজন জানান, তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান (ইউপি) ছিলেন। এবার উপজেলা নির্বাচন করবেন বলে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।

জয়লাভের ম্যাজিক কী ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের সময় গঙ্গাচড়াজুড়ে প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়ার কারণে বিজয়ী হয়েছি।’

বহিষ্কারের বিষয়ে সাবেক এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপি প্রার্থী হিসেবে তো নির্বাচন করিনি, দলও নির্বাচনে অংশ নেয়নি। দল থেকে বহিষ্কারের ব্যাপারে কোনও মন্তব্য নেই। তবে জনগণের জন্য যদি রাজনীতি হয় তাহলে তাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়।’

বিএনপির বহিষ্কৃত নেতা সুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মাবুর সঙ্গে শুক্রবার (৩১ মে) সকালে যোগাযোগ করা হয়। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় দল তাকে (সুজন) বহিষ্কার করেছে। এখন তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এতে আমার বা বিএনপির কোনও প্রতিক্রিয়া নেই। তাকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য। বিএনপিতে তার কোনও স্থান নেই।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩১ মে ২০২৪, ১৬:০৮
নির্বাচিত হয়ে বিএনপির বহিষ্কৃত নেতা বললেন ‘জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়’
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক