লক্ষ্মীপুর সদরে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত টিপু

রায়পুর প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১২:২১আপডেট : ৩০ মে ২০২৪, ১২:২১

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয় পেয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে টানা তিনবার বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট শেষে রাত ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৯৭ ভোট। এ হিসেবে সালাহ উদ্দিন টিপুর ভোটের ব‍্যবধান ৬৩ হাজার ৩০৭।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, এ উপজেলায় চেয়ারম্যান পদে একজন ছাড়া আর কোনও হেভিওয়েট প্রার্থী না থাকায় নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়নি। তাই ভোটের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অলস সময় কাটাতে দেখা গেছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলায় টানা তিনবার বিপুল ভোটে জয়ী হয়েছেন সালাহ উদ্দিন টিপু। এর মধ্যে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন টিপু।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
৩০ মে ২০২৪, ১২:২১
লক্ষ্মীপুর সদরে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত টিপু
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি