খুলনার তিন উপজেলায় ভোট পড়েছে ৫১.২২ শতাংশ

খুলনা প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৭:৪৭ আপডেট : ০৬ জুন ২০২৪, ১৭:৪৭

চতুর্থ ধাপে খুলনার দাকোপ, বটিয়াঘাটা ও রূপসা উপজেলায় নির্বাচন হয়েছে। বুধবার (৫ মে) হওয়া এই তিন উপজেলা নির্বাচনে ৫১.২২ শতাংশ ভোট পড়েছ। এর মধ্যে বটিয়াঘাটায় ৫২.১৩, রূপসায় ৪৪.০৯ ও দাকোপে ৫৭.৪৬ শতাংশ ভোট পড়ে।

খুলনার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বটিয়াঘাটা উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন শিমু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে শ্রীমন্ত অধিকারী রাহুল পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। এখানে মোট ভোটার এক লাখ ৫৯ হাজার ৬৫৮ জন। উপজেলার ৬৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। ৮১ হাজার ৩০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি বলেন, রূপসা উপজেলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী এস এম হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২৫ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকে সরদার ফেরদৌস আহমেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। উপজেলার ৬৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে গণনা করা হয়। ৬৭ হাজার ৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এই নির্বাচন কর্মকর্তা আরও বলেন, দাকোপ উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী এস এম আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩৬ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকে সাইফুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। উপজেলার ৫৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। ৭৬ হাজার ৩৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
খুলনার তিন উপজেলায় ভোট পড়েছে ৫১.২২ শতাংশ
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত