চরফ্যাশনে কমসংখ্যক ভোটার উপস্থিতিতেই চলছে ভোটগ্রহণ

ভোলা প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১১:১০আপডেট : ০৫ জুন ২০২৪, ১৪:৩৯

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার চরফ্যাশন উপজেলায় ভোটার উপস্থিতি কম। বুধবার (৫ জুন) বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন দেখা গেছে এমন চিত্র।

উপজেলার প্রাণকেন্দ্র চরফ্যাশন টিবি স্কুল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহাগ সর্দার জানান, দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ১০০টি। এ কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৯৯২ জন।

মফিজাবাদ ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, তার কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৯১৩ জন। সকাল ১০টা পর্যন্ত পড়েছে ১৭৬ ভোট।

করিমজান মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মামুন হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৮২ জন। সকাল ১০টা পর্যন্ত পড়েছে ১৯৪ ভোট।

চরফ্যাশন উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৩১টি। ভোটার ৩ লাখ ৯১ হাজার ৭ জন।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলায় ৩ প্লাটুন বিজিবির পাশাপাশি, র‍্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১১:১০
চরফ্যাশনে কমসংখ্যক ভোটার উপস্থিতিতেই চলছে ভোটগ্রহণ
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি