আবু তাহেরের হ্যাটট্রিক জয়ে ধরাশায়ী আ.লীগ ও যুবলীগ নেতা

মোংলা প্রতিনিধি 
১০ জুন ২০২৪, ০৫:৫৪আপডেট : ১০ জুন ২০২৪, ০৫:৫৪

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে টানা তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন আবু তাহের হাওলাদার। ২৭ হাজার ৯০২টি ভোট পেয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

এই নির্বাচনে বই প্রতীকের জামাল হোসেন ১৪ হাজার ৮১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হয়েছেন। আর নারী ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীকের কামরুন্নাহার হাই। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৪০ ভোট।

রবিবার (৯ জুন) রাত ১১টায় সহকারী রিটার্নিং ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন  তাদেরকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। 

নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তাহের হাওলাদারের কাছে পরাজিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার। তিনি ভোট পান ১২ হাজার ৫৯৩ এবং অপর পরাজিত প্রার্থী আনারস প্রতীকের মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পান ১৮ হাজার ৪১৭ ভোট। ১ লাখ ২০ হাজার ২৬৫ ভোটারের মধ্যে এই উপজেলায় ৪৮টি কেন্দ্রে মোট ভোট পড়ে ৪৯ দশমিক ৯৮ ভাগ।

এদিকে আবু তাহের হাওলাদারকে হারাতে পরাজিত দুই প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পক্ষে পৌর মেয়র, ১১ কাউন্সিলর ও তিন ইউপি চেয়ারম্যানসহ একাধিক হেভিওয়েট নেতা একাট্টা হলেও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন সবাই। 

এ প্রসঙ্গে কথা হয় চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম ও সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগমের সঙ্গে। তাদের ভাষ্য, আবু তাহের হাওলাদার একজন ভালো মনের মানুষ। অর্থেবিত্তে প্রভাবশালী হলেও তার চলাফেরা একেবারেই সাধারণ মানুষের মতো। নিরহংকারী ও সততাই তার বড় পুঁজি। এজন্যই তার প্রতিপক্ষরা সব চেষ্টা করেও তাকে হারাতে পারেনি। 

এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হাওলাদারকে অভিনন্দন জানাতে পৌর শহরের ১ নং জেটি এলাকায় তার নির্বাচনি কার্যালয়ে কয়েক হাজার কর্মী-সমর্থক জড়ো হন। ফুলের মালা পরিয়ে তারা আনন্দ-উল্লাস করেন। 

চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, তার এই বিজয় মোংলা উপজেলাবাসীর। দুবার চেয়ারম্যান হয়ে মানুষের জন্য কাজ করেছি। অন্যায় ও দুর্নীতি কী জিনিস তা আমি বুঝি না, সত্য ও সততাকে বুকে ধারণ করে এ পর্যন্ত এসেছি। তাই সাধারণ মানুষ আমাকে আবারও ভোট চেয়ারম্যান বানিয়েছেন।

/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
১০ জুন ২০২৪, ০৫:৫৪
আবু তাহেরের হ্যাটট্রিক জয়ে ধরাশায়ী আ.লীগ ও যুবলীগ নেতা
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি