যশোর সদর উপজেলা নির্বাচনে ভোট দিলেন এমপি কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১২:১৮আপডেট : ০৫ জুন ২০২৪, ১৩:১৫

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। বুধবার (৫ জুন) বেলা পৌনে ১২টায় সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সংশ্লিষ্টদের কাছে ভোটের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এমপি কাজী নাবিল আহমেদ।

সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্র দুটি। পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৯৪ জন। এর মধ্যে বেলা ১০টা পর্যন্ত ২৬৩টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা মুজিবুর রহমান। আর মহিলা কেন্দ্রে ৩ হাজার ৪০৪টি ভোটের মধ্যে ১০টা পর্যন্ত ২২৫টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা সমিরণ কান্তি দাস।

দুই প্রিসাইডিং কর্মকর্তা জানান, ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরে সংশ্লিষ্টদের কাছে ভোটের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এমপি কাজী নাবিল আহমেদ

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।

এ উপজেলায় এবার মোট ২১৯টি ভোটকেন্দ্রে ১ হাজার ৭৫৬ কক্ষে ভোটগ্রহণ হবে। এতে দায়িত্ব পালন করবেন ২১৯ জন প্রিসাইডিং অফিসার, ১ হাজার ৭৫৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৩ হাজার ৫১২ জন পোলিং অফিসার।

সদর উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, নারী ৩ লাখ ৩ হাজার ৫২ ও হিজড়া ভোটার ৭ জন।

এক ভোটারের সঙ্গে কুশল বিনিময় করছেন এমপি নাবিল আহমেদ

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল), ফাতেমা আনোয়ার (ঘোড়া), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), মোহিত কুমার নাথ (শালিক), শাহারুল ইসলাম (জোড়া ফুল), শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ) ও আরিফুল ইসলাম হীরা (হেলিকপ্টার) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল), শেখ জাহিদুর রহমান লাবু (বৈদ্যুতিক বাল্ব), শাহাজান কবির শিপলু (চশমা), কামাল খান পর্বত (তালা) ও মনিরুজ্জামান (উড়োজাহাজ)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি (কলস), বাশিনূর নাহার ঝুমুর (ফুটবল) এবং শিল্পী খাতুন (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১২:১৮
যশোর সদর উপজেলা নির্বাচনে ভোট দিলেন এমপি কাজী নাবিল আহমেদ
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি