মোংলা উপজেলা নির্বাচন

চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হলেন ইউপি সদস্য

মোংলা প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ০৯:৩৪আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৩০

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাটের মোংলা উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হয়েছেন এক ইউপি সদস্য (মেম্বার)। এ নিয়ে ওই এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বর্তমান ইউপি সদস্য কীভাবে একজন চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হলেন, এ ব্যাপারে উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রার্থীর এজেন্ট হওয়া আজমল হোসেন নামে ওই ব্যক্তি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হাওলাদারের হয়ে ঠোটারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার কেন্দ্রের এজেন্টের দায়িত্ব পালন করছেন।

বর্তমান ইউপি সদস্য কীভাবে চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হলেন জানতে মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে ফোন করা হলেও তিনি ধরেননি।

তবে এ বিষয়ে কথা হয় বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. জালাল উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনের আইন অনুযায়ী বর্তমান কোনও ইউপি সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হতে পারবেন না। ওই ইউপি সদস্যের এজেন্ট বাতিল করে এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মিঠাখালী ইউনিয়নে ঠোটারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, ‘ইউপি সদস্য আজমল হোসেনের এজেন্ট হওয়ার বিষয়টি জানতাম না। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এখনই তাকে বের করে দেওয়া হচ্ছে।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৯ জুন ২০২৪, ০৯:৩৪
চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হলেন ইউপি সদস্য
সম্পর্কিত
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল