হোমনা উপজেলা নির্বাচন

এমপির স্ত্রীর কাছে হারলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৮:৫৬আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮:৫৬

চতুর্থ ধাপে কুমিল্লার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও হোমনা উপজেলায় বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। বেসরকারিভাবে ফল প্রকাশ করে রাত ১০টার পর।

ফল বিশ্লেষণে দেখা গেছে, জেলার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রেহানা বেগম। তিনি কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনের সংসদ সদস্য আবদুল মজিদের স্ত্রী। রেহানা বেগম কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সদস্য। চেয়ারম্যান আনারস প্রতীকে ৪০ হাজার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সবাইকে চমকে দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাছির ভূঁইয়া। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান। নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদে নাজমুল হাসান বাছির ভূঁইয়া দোয়াত কলম প্রতীকে ৪৭ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম ছুফু কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ১১২টি। এ উপজেলায় চেয়ারম্যান পদের আরেক প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭০১ ভোট।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবু এই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীকে এক লাখ ২৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৯৭৭ ভোট। 

বুধবার (৫ জুন) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া দেওয়া বেসরকারিভাবে ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৬ জুন ২০২৪, ১৮:৫৬
এমপির স্ত্রীর কাছে হারলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল