এজেন্ট প্রবেশে বাধা, প্রিসাইডিং কর্মকর্তা বলছেন ‘পথে কী হয়েছে জানা নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুন ২০২৪, ১১:৪৮আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:৪৮

চতুর্থ ধাপে চট্টগ্রামে দুটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। লোহাগাড়া এবং বাঁশখালী উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল সাড়ে ৮টায় লোহাগাড়া উপজেলার ৫৬ নম্বর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। এ সময় ওই কেন্দ্রের ৭টি বুথে ৪৫টি ভোট পড়েছে।

কেন্দ্রের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বলেছেন, সকালে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।

এ উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, এ কেন্দ্রে তার এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। এমনকি অন্য উপজেলার বাসিন্দারা এসে এ কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এজন্য তিনি আনারস প্রতীকের প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর লোকজনকে দায়ী করেন। বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো. জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রে কোনও ধরনের সমস্যা হচ্ছে না। প্রার্থীর এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না সে ব্যাপারে বলতে পারবো না। যেসব প্রার্থীর এজেন্ট কেন্দ্রে এসেছেন তারা দায়িত্ব পালন করছেন। পথে কী হয়েছে তা আমার জানা নেই কিংবা বলতে পারবো না।’

লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ও এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
০৫ জুন ২০২৪, ১১:৪৮
এজেন্ট প্রবেশে বাধা, প্রিসাইডিং কর্মকর্তা বলছেন ‘পথে কী হয়েছে জানা নেই’
সম্পর্কিত
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল