খুলনার ৩ উপজেলায় ভোট পড়েছে ৪১.৭৯ শতাংশ

খুলনা প্রতিনিধি
১০ জুন ২০২৪, ০৫:০০ আপডেট : ১০ জুন ২০২৪, ০৫:০০

ষষ্ঠ উপজেলা নির্বাচনে দেশের ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় কয়েক ধাপে ভোট হচ্ছে। রবিবার (৯ জুন) শেষ ধাপের নির্বাচনে খুলনার তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় নির্বাচনে গড় ভোট পড়েছে ৪১ দশমিক ৭৯ শতাংশ। এরমধ্যে কয়রায় ৩৮ দশমিক ১৮ শতাংশ, পাইকগাছায় ৩৬ দশমিক ৩০ শতাংশ ও ডুমুরিয়ায় ৫০ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে।

এই তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৭২, ভোট কক্ষ ১৮৯১ এবং মোট ভোটার ছিল ৬ লাখ ৮৩ হাজার ৫৮৯ জন। নির্বাচনে কয়রায় জিএম মহসিন রেজা, ডুমুরিয়ায় এজাজ আহমেদ ও পাইকগাছায় আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খান বলেন, কয়রা উপজেলায় মোটরসাইকেল প্রতীকে জি এম মহসীন রেজা ৩৫ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে এস এম শফিকুল ইসলাম ২৭ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মো. মেহেদী হাসান ২৪ হাজার ৬৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকে নাসিমা আলম ৩৩ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। ৬৭টি কেন্দ্রে ৬৮ হাজার ১৬৭ ভোট গৃহীত হয়। ভোটের হার ৩৮ দশমিক ১৮ শতাংশ।

তিনি জানান, পাইকগাছা উপজেলা পরিষদে চিংড়ি মাছ প্রতীকে আনন্দ মোহন বিশ্বাস ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে শেখ কামরুল হাসান পেয়েছেন ৩১ হাজার ২৭৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে পালকি প্রতীকে স ম আব্দুল ওয়াহাব ১৮ হাজার ১৬৬ ভোটে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে অনিতা রাণী মণ্ডল ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  এখানে মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৩৮ জন। ৯৭টি কেন্দ্রে ৮১ হাজার ৮১০ ভোট গৃহীত হয়। ভোটের হার ৩৬ দশমিক ৩০ শতাংশ।

আর ডুমুরিয়া উপজেলায় ঘোড়া প্রতীকে এজাজ আহমেদ ৭০ হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলেও জানান নাজমুল হুসেইন। তিনি জানান, এজাজ আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে শেখ মুনিমুর রহমান পেয়েছেন ৩৯ হাজার ৪১৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে গোবিন্দ কুমার ঘোষ ৫২ হাজার ৫৭২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে শারমিন পারভীন ৫৫ হাজার ৮৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ১১৪ জন। ১০৮টি কেন্দ্রে ১ লাখ ৩৯ হাজার ২৮ ভোট গৃহীত হয়। ভোটের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
১০ জুন ২০২৪, ০৫:০০
খুলনার ৩ উপজেলায় ভোট পড়েছে ৪১.৭৯ শতাংশ
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত